প্রোগ্রামিং করো-টাকা কামাও! টপকোডারের ইন্ট্রো ও প্লাগইনস
লিখেছেন- ইকরাম মাহমুদ (smilitude)
লেখাটির ইংরেজী সংস্করণ (ভিবব পান্ডের লেখা) পাওয়া যাবে এখানে।
বিশ্বের অন্যতম বড় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা টপকোডার। টপকোডারে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে টপকোডারের ওয়েব পেইজে যেতে হবে। সেটার অ্যাডরেস হচ্ছে http://www.topcoder.com/tc

ডান কোনায় দেখো একটা রেজিস্টার করার লিংক আছে। ওখানে ক্লিক করলে রেজিস্টার করার পেইজ খুলবে।

বাকিগুলোতে টিক দেয়ার কোন দরকার নেই আপাতত। এরপর একটা বিশাল পৃষ্ঠা আসবে, সেখানে তোমার নাম ঠিকানা লিখতে হবে।

রেজিস্ট্রেশন শেষে টপকোডার তোমাকে তোমার মেইল অ্যাডরেসে একটা মেইল করবে, কনফার্ম করার জন্য যে ওটা আসলেই তোমার ইমেইল আইডি। ওখানে একটা লিংক থাকবে, সেটাতে ক্লিক করার সাথে সাথে তুমি একজন টপকোডার! ![]()
অ্যারেনা
অনেক অনেক বছর আগে যখন রোমান সাম্রাজ্য ছিল, তখন গ্ল্যাডিয়েটররা যে জায়গাটায় মারামারি করতো, সেটাকে বলা হতো অ্যারেনা। টপকোডারের সব কন্টেস্টগুলো অ্যারেন্জ করা হয় একটা জাভা অ্যাপ্লেটে, আর সেটাকে ডাকা হয় অ্যারেনা বলে, কারণ সেখানে সব কোডাররা প্রতিযোগীতা করতে আসে, রোমের গ্ল্যাডিয়েটরদের মতই।
অ্যারেনাতে ঢোকার জন্য, তোমার পিসিতে জাভা থাকতে হবে। জাভা ডাওনলোড করতে পারো এখান থেকে।
জাভা ইন্সটল করার পর, অ্যারেনা খোলার জন্য তোমাকে টপকোডারের পেইজে যেতে হবে।

বামপাশে দেখো, একটা জায়গায় O(n) লেখা আছে। ওখানে ক্লিক করলে অ্যারেনা ডাওনলোড শুরু হবে। প্রথমবার রান করার সময় অনেক সময় লাগে জাভার। একটু অপেক্ষা করতে হবে সেজন্য। যদি কোন ডায়ালগ বক্স আসে, এই অ্যাপলেটটাকে অ্যালাও করতে ভুলো না।

যদি ডিরেক্ট কানেকশন কাজ না করে (প্রক্সি সেটিংস এর জন্য), সেক্ষেত্রে কানেকশনে গিয়ে Html Tunnel ব্যবহার করতে পারো। অ্যারেনা খুললে, তোমাকে সেখানে ইউজার নেইম আর পাসওয়ার্ড দিতে হবে অ্যারেনায় ঢোকার জন্য। তারপর go তে ক্লিক করলে তুমি অ্যারেনার ভিতরে ঢুকে যাবে।


ডাউনলোড
আর্ট অব প্রোগ্রামিং কনটেস্ট
কোড-উইকি
http://www.acmsolver.org/codewiki/
ফ্রি বই ডাউনলোড
http://www.acmsolver.org/books/
টুইটার পাখি
http://twitter.com/acmsolver
ফেইসবুক
আর্ট অব প্রোগ্রামিং কনটেস্ট
