সমস্যা তৈরি করাই তাঁদের কাজ!
- নুরুন্নবী চৌধুরী (Collected from Prothom-alo.com)
বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান নিয়ে যাঁরা পড়ছেন তাঁদের কাছে কম্পিউটার প্রোগ্রামিং ব্যাপারটি বেশ জনপ্রিয়। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বা অনলাইন জগতের প্রোগ্রামিংয়ে বাংলাদেশের সাফল্যও কম নয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীদের অনেকেরই ধ্যানজ্ঞান এই প্রোগ্রামিং। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির (এসিএম) আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)। এর চূড়ান্ত পর্বে প্রতিবারই অংশ নেয় বাংলাদেশ। আর ঢাকায় নিয়মিতভাবেই হয় এর বাছাই পর্ব। সময়ের বদলেএখন আমাদের দেশের প্রোগ্রামাররা শুধু প্রোগ্রামিং সমস্যার সমাধানই করেন এমন নয়।বরং সমস্যা বা প্রশ্নও তৈরি করছেন বিশ্বের বাঘা বাঘা প্রোগ্রামারদের সঙ্গে পাল্লা দিয়ে।

দেশ সেরা প্রোগ্রামাররা
দেশে প্রোগ্রামিং প্রতিযোগিতার শুরু থেকে জড়িত আছেন শাহরিয়ার মঞ্জুর। ২০০০ সাল থেকে প্রোগ্রামিং সমস্যা সমাধানের কাজটি শুরু। তার পর থেকেই প্রোগ্রামিং নিয়ে আছেন তিনি। ২০০৩ সাল থেকে প্রতিবছর এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্যায়ে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে শুধু এসিএম আইসিপিসি নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য তিনি প্রায় নিয়মিতভাবেই সমস্যা তৈরি করছেন। তাঁর উদ্যোগেই স্পেনের ভ্যালাদলিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার সাইটে (http://online-judge.uva.es) নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের চর্চা শুরু হয়। দীর্ঘদিন ধরে অসংখ্য ভালো সমস্যা তৈরি করে কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বের প্রোগ্রামারদের কাছে দারুণ জনপ্রিয় এই তরুণ প্রোগ্রামিং শিল্পী। বর্তমানে তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করছেন।
শাহরিয়ার মঞ্জুরের পাশাপাশি বেশ কজন প্রোগ্রামার প্রতিযোগিতার জন্য প্রোগ্রামিং সমস্যা তৈরি করছেন। তাঁদের একজন হলেন আবদুুল্লাহ্ আল মাহমুদ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৫ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন। বিশ্বের অন্যতম প্রোগ্রামিং প্রতিযোগিতা টপকোডার (www.topcoder.com) সাইটের বাংলাদেশের প্রথম প্রোগ্রামার বিশেষ ‘রেড কোডার’ হয়েছেন তিনি। এ ছাড়া তিনি এসিএম আইসিপিসির একাধিক আঞ্চলিক পর্ব ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সমস্যা তৈরি করেছেন। তাঁর তৈরি সমস্যাগুলো সাধারণত খুব জটিল ধরনের হয়। প্রোগ্রামিংকে সব সময় একটা খেলার মতো করেই দেখেন তিনি।
প্রোগ্রামার মোহাম্মদ মাহমুদুর রহমান ২০০৭ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন। বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য নিয়মিত সমস্যা তৈরি করেন। এসবের পাশাপাশি মাহমুদুর রহমান আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন। প্রোগ্রামিং সমস্যার সমাধান, প্রোগ্রামিং সমস্যা ও সফটওয়্যার তৈরি—এ তিনটি বিষয়ে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। তিনি বলেন, এ তিনটা ভিন্ন ধরনের শিল্প। সমস্যা সমাধানের দক্ষতা নির্ভর করে একটি সমস্যাকে বিশ্লেষণ করে ছোট ছোট ভাগে ভাগ করার কৌশলের ওপর। আর সমস্যা তৈরির সবচেয়ে কঠিন দিক হচ্ছে, একটা সমস্যার সম্ভাব্য সব সঠিক এবং ভুল সমাধান চিন্তা করতে পারা। বর্তমানে মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি।
যাঁরা ভালো করছেন প্রোগ্রামিং, আবার তৈরি করছেন প্রোগ্রামিং সমস্যাও, তাঁদের মধ্যে আরেক প্রোগ্রামার হচ্ছেন সোহেল হাফিজ। তিনি বলেন, ভালো লাগা থেকেই প্রোগ্রাম করার শুরু। যাঁরা প্রোগ্রামিংয়ে আসতে চান, তাঁদের অবশ্যই জানতে হবে এবং প্রোগ্রামিং নিয়মিতভাবে করে যেতে হবে। সমস্যা সমাধানের পাশাপাশি সমস্যা তৈরিতে দক্ষ এ প্রোগ্রামার দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতার জন্য সমস্যা তৈরি করেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু অনলাইন প্রতিযোগিতার জন্যও সমস্যা তৈরি করেন।






ডাউনলোড
আর্ট অব প্রোগ্রামিং কনটেস্ট
কোড-উইকি
http://www.acmsolver.org/codewiki/
ফ্রি বই ডাউনলোড
http://www.acmsolver.org/books/
টুইটার পাখি
http://twitter.com/acmsolver
ফেইসবুক
আর্ট অব প্রোগ্রামিং কনটেস্ট
